1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ বন্দুক ও দেশীয় অস্ত্র জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ১২:৫৭ পিএম

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক ও ২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

 

রবিবার (১০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ধলঘাট পাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। তল্লাশিতে ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে সন্ত্রাসীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com