1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক, ২ লক্ষ টাকা জরিমানা

✍️ কক্সবাজার প্রতিনিধি ●

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ৫:৪২ এএম

কক্সবাজার ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার।

 

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর থানাধীন ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ট্রলিং বোট এবং তাতে থাকা ৯ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড।

 

পরবর্তীতে মঙ্গলবার (২৯ জুলাই) চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে সকল ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং বোটে থাকা ২টি ট্রলিং জাল বিনষ্ট করা হয়।

 

অভিযুক্ত মালিক পক্ষের কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে আটক বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com