1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ১:৫২ পিএম

 

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার( ১৩ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

 

সভায় জেলা পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।

 

সভায় মুক্ত আলোচনার এক পর্যায়ে জামায়াত নেতৃবৃন্দ ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

 

সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, পর্যটন ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সহনশীলতা নিয়ে আলোচনা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com