1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১০:২৯ এএম

কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ (২৩)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে ৭ জুলাই (রোববার) বিকেল ৪টার দিকে কক্সবাজারের হিমছড়ি সৈকতে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নামলে তিনজন সাগরের প্রবল ঢেউয়ে নিখোঁজ হয়। গতকাল তাদের একজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ উদ্ধার হওয়া আসিফ আহমেদ নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থীদের একজন।

নিহত আসিফ আহমেদের বাড়ি বগুড়া জেলার দক্ষিণ বারুলী এলাকায়। তাঁর বাবার নাম মো. রকিবুল ইসলাম।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com