1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ৩:০৮ এএম

জেঁকে বসেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল বাতাস যেন সুঁইয়ের ফলার মতো বিঁধছে। বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। রাস্তাঘাটে ও দোকানপাটে তেমন লোকজন কম দেখা যাচ্ছে। শ্রমজীবী মানুষ কর্মবিমুখ হয়ে পড়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

দরিদ্র মানুষের আয় বন্ধ থাকায় সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। বিশেষ করে ছিন্নমূল ও প্রান্তিক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। রাজধানী ঢাকায় গতকাল রবিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা খানিকটা কমেছে। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা কমতে পারে। ফলে শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com