1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দুষ্কৃতিকারীদের আক্রমন থেকে চার বিদেশী পর্যটককে উদ্ধার করলো কোস্টগার্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত রোহিঙ্গা যুবক গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার শিক্ষার্থীদের অনশনের মাধ্যমে হত্যা করে লাশের রাজনীতি করতে চায় বিরোধীদল: রাশেদ খাঁন

গর্জনিয়ার বাইশারীতে ১০ বছরের শিশুকন্যা ধ’র্ষণের অভিযোগে ভোছাইক্কা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ১১:৪৩ এএম

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের গহীন জঙ্গলে ১০ বছরের এক শিশুকন্যাকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাসেল বড়ুয়া প্রকাশ ভোছাইক্কা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে বাইশারী-ইদগড় সড়কের অলির ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ভোছাইক্কা পালিয়ে গেলে জনতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় সাত ঘণ্টার মাথায় তাকে আটক করা হয়।

অভিযুক্ত রাসেল বড়ুয়া প্রকাশ ভোছাইক্কা নাইক্ষ্যংছড়ির উত্তর বাইশারী এলাকার সুজন বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুল হক বলেন,

“ঘটনার পরপরই আমরা সঠিক দিকনির্দেশনা ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত অভিযান চালাই। সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।”

পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com