1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

ছয় লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ২:৪৮ পিএম

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে আল-আমিন (৩০) নামের এক যুবক সব হারিয়েছেন। এখন ফিরেছে সুমতি। ছয় লিটার দুধ দিয়ে গোসল করে ঘোষণা দিয়েছেন, আর কখনো জুয়ায় আসক্ত হবেন না।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এমন ঘোষণা দেন তিনি। গোসলের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আল-আমিন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। পেশায় তিনি পিকআপ চালক।

জানা যায়, পিকআপ চালকের পাশাপাশি আল-আমিন দুটি টমটম ও দুটি পিকআপের মালিক ছিলেন। কিন্তু গত এক বছরে অনলাইনে জুয়ার ফাঁদে পড়ে প্রায় আট লাখ টাকা হারিয়েছেন। শুধু তাই নয়, জুয়ার নেশায় বিক্রি করে দিয়েছেন একটি টমটম ও একটি পিকআপ।

আল-আমিনের চাচা এখলাস মিয়া বলেন, ‌আল-আমিন আগে আমার সঙ্গে ব্যবসা করতো, পরিশ্রমী ছিল। পরে নিজের চেষ্টায় কয়েকটা গাড়ি কিনে সংসারও ভালোই চালাচ্ছিল। কিন্তু অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সবকিছু শেষ করে ফেলেছে। এখন সে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, আর কখনো জুয়ার দিকে ফিরবে না। সেই শপথের অংশ হিসেবেই আজ দুধ দিয়ে গোসল করেছে।

বিজ্ঞাপন
স্থানীয়দের সামনে আল-আমিন বলেন, জুয়া খেলে আমি নিঃস্ব হয়ে গেছি। এক বছরে প্রায় আট লাখ টাকা হারিয়েছি, দুইটা গাড়িও বিক্রি করতে হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন জীবনের বাকি সময় আর কোনোদিন এই আসক্তিতে না জড়াই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com