1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

জামায়াত নেতার বাড়ীঘর ভাঙচুর করলেন আওয়ামী লীগ নেতা!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ৯:৪৮ এএম

গাইবান্ধায় জামায়াত নেতার বাড়ীঘর ভেঙ্গে দিয়েছে আওয়ামী লীগ নেতা ও দুই ছেলে।
আজ রবিবার সকালে ( ১০ আগস্ট) গাইবান্ধা সদরের ঝাকুয়া পাড়ায় এ ঘটনা ঘটায় লক্ষীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ ও তার দুই ছেলে শামসুজ্জামান শামীম ও সৌরভ হাসান শাকিল।

জানাগেছে, দীর্ঘদিন থেকে জামায়াতের রুকন ও সাবেক শিবির নেতা মোঃ আতিকুর রহমান রাজুর সাথে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আজাদের সাথে জমিজমা সংক্রান্তের জেরে মনমালিন্য চলে আসা কালে আজ সকালে এ ঘটনা ঘটায়। এতে করে বাড়ীঘর ও আসবাবপত্রের নানা রকমের জিনিস নষ্ট হয়েছে।
পরে জামায়াত নেতা রাজু ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি অবগত করলে গাইবান্ধা সদর থানা পুলিশ গিয়ে ঘটনার স্থান পরিদর্শন করেন। জামায়াত নেতা রাজুর স্ত্রী মুন্জুরী বেগম বলেন, আমার স্বামী ও আমি দুজনেই জামায়াতে ইসলামীর রোকন। এই কারনে আমাদেরকে ওই আওয়ামী লীগ নেতা আমার স্বামীকে দীর্ঘদিন থেকে হয়রানী করে আসছেন, মিথ্যা মামলায় আসামী করেছেন, আজ হঠাৎ আমাদের বাড়ীঘর ভাংচুর করলেন। এ ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই।
এব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আজাদের ছেলে শামসুজ্জোহা শামীম বলেন, আমরা মামলা করেছি। পুলিশ বলছে, আপনাদের জায়গায় যে ঘরটা রাখছে, ওইটা একটু উঠাই দিয়া রাখতে পারেন। তাই আমরা আজ উঠাই রাখছি।
এব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম শাহিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে এসে আমাকে বিষয়টি অবগত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com