1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

জুলাই আন্দোলন বিরোধী অন্যতম হোতা মোস্তফা কামাল বহাল তবিয়তে

✍️ বিশেষ প্রতিনিধি •

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ১২:৩৭ পিএম

জুলাই আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর দমন-পীড়নের ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল বর্তমানে নানা অভিযোগের মুখে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তিনি আন্দোলনকালীন সময়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে একাধিক হামলা ও মামলা পরিচালনায় জড়িত ছিলেন।

 

সূত্র জানায়, গোপালগঞ্জে বেড়ে ওঠা মোস্তফা কামাল তৎকালীন গোপালগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও মদদে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং তৎকালীন সরকার আমলে প্রশাসনের ভেতরে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেন।

 

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে আসে। অভিযোগ রয়েছে, এসব বিষয়ে দুদকে তদন্তের প্রসঙ্গ উঠলেও অর্থের বিনিময়ে সেগুলো ধামাচাপা দেওয়া হয় এবং তিনি বহাল তবিয়তেই চাকরিতে থেকে যান। তবে দুদক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরবর্তীতে সীমান্তবর্তী এলাকা নওগাঁয় তার পোস্টিং হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে অবস্থানকালে তিনি আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীকে অবৈধভাবে ভারতে পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ আদায় করেন। কথিত আছে, তার মাধ্যমে অন্তত ৫০ জনের বেশি আওয়ামী লীগ নেতা ও কর্মী ভারতের বিহার রাজ্যে চলে গেছেন।

 

সাম্প্রতিক সময়ে মোস্তফা কামাল স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে, বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তিনিও ভারত যাওয়ার চেষ্টা করছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com