1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কক্সবাজারে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ১০:১১ এএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় স্মরণ ও উদযাপন করার লক্ষ্যে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন প্রায় দুই শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ।

 

শুক্রবার (১৮ জুলাই) ভোরে শহরের সার্কিট হাউজ সড়ক থেকে ম্যারাথনটি শুরু হয়ে ঘুমগাছতলা ও হলিডে মোড় ঘুরে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

 

আয়োজনে সহযোগিতা করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। ম্যারাথনে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং জেলার বিভিন্ন শ্রেণিপেশার দৌড়বিদরা।

 

ম্যারাথন শেষে লাবণী উন্মুক্ত মঞ্চে এক সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, জাতির মুক্তির যে স্বপ্ন, সেটিকে বাস্তবায়ন করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে জুলাই বিপ্লব জাতির মুক্তির প্রতীক ও উন্নয়নের মাহেন্দ্রক্ষণ হয়ে উঠবে।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইযোদ্ধা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পদক ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com