1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ৪:৩৬ পিএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ১৫ হাজার ৪৮০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল আচারবুনিয়ার জনৈক কালামের বাড়িতে প্রবেশ করলে উপস্থিত চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। এসময় কালামের স্ত্রী মাহমুদা (৪০), মেয়ে ইসরাত জাহান (১৫) এবং জামাতা আবুল কালাম (২৭)কে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়।

 

তল্লাশিতে ঘরের জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো ৪০০ পিস (আংশিক ভাঙা) ইয়াবা, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একই দিন ঢাকা থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রির জন্য আরও ২০ হাজার ইয়াবার চালান আসার কথা ছিল। ওই চালান ও ক্রেতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com