1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

টেকনাফে ৬৪ বিজিবি’র অভিযানে মালিকবিহীন ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ১২:৪৬ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অভিযানে মালিকবিহীন ১হাজার ৮শ ৭০ দপিস ইয়াবারউদ্ধার করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ৬৪ বিজিবি’র হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহলদল রইক্ষ্যং উত্তর হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত লাল মিয়ার পুত্র মো. ইউসুফের (৫৭) বাড়িতে তল্লাশি চালাতে গেলে অভিযুক্ত বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিত্যক্ত ঘরের একটি নেভি ব্লু রঙের স্কুল ব্যাগ থেকে কালো টেপে মোড়ানো একটি পোটলা এবং পাঁচটি নীল রঙের বায়ুরোধী প্যাকেট উদ্ধার করা হয়। এসব পোটলা ও প্যাকেটে মোট ১ হাজার ৮শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পলাতক মাদক চোরাকারবারী মোঃ ইউসুফকে গ্রেফতার এবং মাদক পাচার চক্রকে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান,এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com