1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

ঢাকা–৭ আসনে জামায়াতের নির্বাচনি সমাবেশে অস্ত্রসহ আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ২:৩৯ এএম

ঢাকা–৭ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লার নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর চকবাজার এলাকায় ওই সমাবেশ চলাকালে তাদের আটক করা হয়। চকবাজার থানা জামায়াতের আমির মো. আনিসুর রহমান জানান, মৌলভীবাজার টাওয়ারে ব্যবসায়িক সমিতির উদ্যোগে হাজী এনায়েত উল্লাহর পক্ষে একটি নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশ চলাকালে একপর্যায়ে খবর আসে যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিন যুবক সমাবেশস্থলে অবস্থিত ভবনে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি জানার পর নেতা-কর্মীরা সিকিউরিটি গার্ডের সহায়তায় তিনজনের মধ্যে দুইজনকে আটক করে থানায় খবর দেন।

 

পরে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রসহ আটক যুবকদের চকবাজার থানায় নিয়ে যায়। হাজী এনায়েত উল্লাহ ব্যবসায়িক সমিতির তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন।

এ বিষয়ে চকবাজার থানার ডিউটি অফিসার বলেন, আটক ব্যক্তিদের পরিচয় এবং তারা কী উদ্দেশ্যে অস্ত্র বহন করছিলেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত চলমান থাকায় আপাতত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com