1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

দাঁড়িপাল্লার বিজয় ত্বরান্বিত করতে শ্রমিক প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ৬:৩১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর বলেছেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে এক যুগসন্ধিক্ষণের নির্বাচন। সকল বৈষম্য দূর করে ইনসাফসমৃদ্ধ দেশ গঠন এবং শ্রমিক-মজুর ও খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য দাঁড়িপাল্লা প্রতীক সবচেয়ে এগিয়ে আছে। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় ত্বরান্বিত করতে শ্রমিক প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

 

রবিবার (১৭ আগস্ট) দুপুরে হাসপাতাল রোডস্থ কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার জেলা উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

অনুষ্ঠানে জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফেডারেশনের জেলা সহ-সভাপতি সাইদুল আলম, পর্যটন অঞ্চল সভাপতি মুহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি কবির হোসেন, ঈদগাঁও উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন, উখিয়া উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ, চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন, টেকনাফ উপজেলা সভাপতি জয়নত উল্লাহ, কুতুবদিয়া উপজেলা সভাপতি মাওলানা আবদুর রহমান, চকরিয়া পৌরসভা সভাপতি আরিফুল ইসলাম, মাতামুহুরি উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুস সালাম, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক হাসান শরিফ চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com