1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

পেকুয়ায় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ১১:৩১ এএম

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে পেকুয়া থানার টৈটং ইউনিয়নের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে একটি স্কুল ব্যাগ থেকে গোপনে লুকানো তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

 

ঘটনার সাথে জড়িত লক্ষীপুর জেলার সদর ইউনিয়নের লামছড়ির মিজানের পুত্র রবিউল হাসান (১৮) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে তার সহযোগী একই উপজেলার সোনাপুরের ইলিয়াস হোসেনের পুত্র  হৃদয় হোসেন (২২) কে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা মহেশখালী থেকে অস্ত্র সংগ্রহ করে লক্ষীপুরে এক অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com