1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

প্রকাশ্যে গুলি চালিয়ে আলোচনায় যুবদলের আহবায়ক আব্দুল্লাহ ভুট্টো

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ১১:১১ এএম

সংবাদ বিজ্ঞপ্তি:
রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ ভুট্টো প্রকাশ্যে এই গুলি চালায়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ মিঠাছড়ি স্টেশনে ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ ভুট্টা ও তার সহযোগীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও মুহূর্তে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে।

জানা যায়, স্থানীয় বাসিন্দা আহমদ উল্লাহ ও তার পরিবারের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিলো আব্দুল্লাহ ভুট্টো।

আহমদ উল্লাহ জানান, শুক্রবার সন্ধ্যায় তার ভাই ছালামত উল্লাহ স্টেশনে বাজার করতে গেলে আব্দুল্লাহ ভুট্টো চাঁদার টাকা দেয়নি বলে অস্ত্র হাতে ধাওয়া করে। ছালামত উল্লাহ দৌঁড়ে তার বাড়িতে প্রবেশ করলে পরে তার পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি জানার জন্য স্টেশনে আসে। সেখানে সবাইক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে আব্দুল্লাহ ভুট্টো।

আহমদ উল্লাহ জানায়, চাঁদার টাকা না দেওয়ায় মিঠাছড়ি স্টেশনে যেতে বাধা দেয় ভুট্টো। তার অভিযোগ, ভুট্টা চাঁদা চেয়ে প্রায় ছালামত উল্লাহর পরিবারের সদস্যকে অশ্লীল গালিগালাজ করে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিতে শুক্রবার বিকেলে সেনাবাহিনীর কাছে বিচার দিতে যায় আহমদ উল্লাহ। এ বিষয়ে সেনাবাহিনীর কাছে বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাদের উপর গুলি চালায় বলে জানান আহমদ উল্লাহ।

বাজারের কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে মুঠোফোনে কথা বলে প্রবাল নিউজের প্রতিবেদক। তারা জানায়, আহমদ উল্লাহর পরিবারের সদস্যদের লক্ষ্য করে প্রকাশ্যে এলোপাতাড়ি দুই রাউন্ড গুলি ছুড়ে আব্দুল্লাহ ভুট্টো। তবে কারো গায়ে লাগে নি গুলি। এসময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় তারা।

ঘটনার পরপরই রামু থানার একটি টিম দক্ষিণ মিঠাছড়ির ঘটনাস্থলে পৌঁছায়। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বললেন, ‘গোলাগুলির কোন ঘটনা ঘটেনি। দুপক্ষের মাঝে দ্বন্দ্ব থাকায় একটি গন্ডগোল হয়েছে।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতার মুঠোফোনে একাধিকবার কল দিয়েও মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com