1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

বাহিরে ডেইরী ফার্মের সাইনবোর্ড, ভিতরে অবৈধ আচার ফ্যাক্টরী!

✍️ পেকুয়া প্রতিনিধি •

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১১:৫৫ এএম

বাহির থেকে দেখে বুঝার উপায় নেই ভিতরে একটি আচার কারখানা! বাহিরের দেওয়ালে লেখা রয়েছে ফোর স্টার ডেইরী ফার্ম! পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামে ভেজাল আচার কারখানাটি অবস্থিত।

প্রাপ্ত তথ্যে জানা গেছে,পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামের বেলাল উদ্দিন নামের এক ব্যক্তি মিরাজ আচার ফ্যাক্টরীর নামকরণ করে গত ৫/৬ মাস ধরে ভেজাল আচার উৎপাদন করে পেকুয়াসহ জেলার বিভিন্ন হাটেবাজারে বাজারজাত করে আসছে! বিএসটিআই, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই ডেইরীর ফার্মের সাইনবোর্ডের আড়ালে ভেজাল আচার উৎপাদন করে আসছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে নিরব রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, উক্ত কারখানায় খাওয়ার অযোগ্য পঁচা বরই, মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল, গুড়, চিনি, কাপড়ের রংসহ বিভিন্ন ক্ষতিকর উপকরণ দিয়ে আচার তৈরি করা হয়ে থাকে। তাও তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। বিভিন্ন কেমিক্যাল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব আচার খাওয়ার পর তাৎক্ষণিক ডায়েরিয়াসহ নানা ধরনের রোগ হতে পারে। এছাড়া ধীরে ধীরে ক্যান্সারের মতো রোগও মানবদেহে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com