1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ২:১৯ পিএম

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া সীমান্তে ৬৪ বিজিবির মাদক বিরোধী অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়েছে। শনিবার (৩০ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বিজিবির বালুখালী বিওপি টহলদল রহমতের বিল এলাকার কাছাকাছি মিয়ানমার সীমান্ত থেকে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন টহল কার্যক্রম জোরদার করে। ১৫৩০ ঘণ্টার দিকে মিয়ানমার থেকে দুইজন বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। পালানোর চেষ্টা করতে গেলে ২৬ বছর বয়সী মো. মামুন এবং ২৮ বছর বয়সী মো. সৈয়দুল বসরকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাছ রাখার ঝুড়ির মধ্যে লুঙ্গি দিয়ে প্যাঁচানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অতঃপর, উখিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আরও কোনো মাদক বা অবৈধ মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com