1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ৫:০৫ এএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

আটকের পর বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে ভারতের ইমিগ্রেশন পুলিশ। এরপর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে দর্শনা থানায় জালিয়াতির মামলা হলে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরনখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন হোসেন জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গেদে ইমিগ্রেশনের কর্মকর্তারা বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক মো. জুবায়ের হোসেনকে আটক করে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।

জানা গেছে, বিগত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন জুবায়ের। কিন্তু ভারতে অবস্থানরত অবস্থায় বাংলাদেশি ইমিগ্রেশন সিল জালিয়াতি করে। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হয়। এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন হোসেন বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com