1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

মনখালীর খাল দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ অবসান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ৩:১০ পিএম
Oplus_0

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ করে মাছচাষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছিলো এলাকাবাসীর মাঝে। দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার সমাধান চেয়ে সম্প্রতি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন ইউএনও এবং সমস্যার সমাধানে জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

পরবর্তীতে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সরেজমিনে মনখালী এলাকায় যান এবং খাল দখল নিয়ে বিরোধে জড়িত দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। স্থানীয় জনগণের সহযোগিতায় দুই পক্ষকেই আলোচনার টেবিলে আনেন তিনি। এসময় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা আক্তার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

আলোচনার একপর্যায়ে উভয়পক্ষ একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছায়। চেয়ারম্যান আবুল কালাম মাছচাষকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে খালের মাছ সরিয়ে নিতে অনুরোধ জানান এবং তারপর খালটি স্থানীয় সাধারণ জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন।

 

এ সময় তিনি বলেন, “খাল জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। এটি কারো একক মালিকানায় যেতে পারে না। সকলের স্বার্থ রক্ষা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”

 

স্থানীয়রা চেয়ারম্যানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com