1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মাইলস্টোন ট্রাজেডির কথা বলতে গিয়ে কাঁদলেন সিমলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৭:৪৮ এএম

এমন ভয়াবহ দৃশ্য আমার চোখে কখনো পড়েনি। যারা প্রাণ হারিয়েছে, তারা কারও বাবা, মা, ভাই কিংবা বোন। এই শোক কারও একার নয়, এটা আমাদের সবার। আমার নিজেরও কষ্টে দম বন্ধ হয়ে আসছে। এই মন্তব্য করেন চিত্রনায়িকা সিমলা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকর সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
সিমলা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘সরকারের উচিত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।’

গত সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। মুহূর্তেই আগুন ধরে যায় স্কুল ভবনসহ বিমানটিতে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com