1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাওয়া মুনতাসির তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৫:১৩ পিএম

অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দুদিন পর ফেইসবুক পোস্টে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চেয়েছিলেন মুনতাসির আনসারী, বছর না ঘুরতেই তিনি এখন ইসলামী ছাত্রশিবিরের সরকারি তিতুমীর কলেজ শাখার সেক্রেটারি।

তিতুমীর কলেজ ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে এসেছে শুক্রবার। কমিটিতে সভাপতি হয়েছেন খাদেমুল ইসলাম সিয়াম। আর সেক্রেটারি হয়েছেন মুনতাসির আনসারী। ২০২৫ সালের বাকি সময়ের জন্য তারা নেতৃত্ব দেবেন।

 

ছাত্রশিবিরের এ কমিটি সামনে আসার পরই মুনতাসিরের ফেইসবুক আইডির একটি পোস্ট ছড়িয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের দুদিন পর, অর্থাৎ ২০২৪ সালের ৭ অগাস্ট ‘সরকারি তিতুমীর কলেজ, ঢাকা’ নামের একটি ফেসবুক পেইজে পোস্টটি দেওয়া হয়েছিল।

সেখানে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম। আমরা অর্থনীতি ডিপার্টমেন্ট ২০-২১ সেশন সবাই একমত। ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না। আপনারা সকল ডিপার্টমেন্ট থেকে আওয়াজ তুলুন সবাই এক হোন। সবাই এক হলে সব সম্ভব। আমরা সবাই সমান ভাবে ক্যাম্পাসে চলাচল করতে চাই। একটাই কথা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।

“পাশাপাশি ছাত্রদের দাবিদাওয়া পেশ করার প্লাটফর্ম হিসেবে ছাত্র সংসদ ব্যবস্থা চালুর জোর দাবি জানাচ্ছি। #loud_&_clear প্রত্যেক ডিপার্টমেন্ট ভিত্তিক একতা গড়ে তুলে সবার মাঝে শেয়ার করার অনুরোধ।”

 

বিষয়টি নিয়ে শনিবার রাত ৮টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মুনতাসির আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমার মন্তব্য লিখিত আকারে কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবো। আপনাকেও পাঠাচ্ছি।”

তবে ৫০ মিনিট অপেক্ষা করেও তার বক্তব্য মেলেনি। পরে আবার ফোন করলে তিনি সংযোগ কেটে দেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com