1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, ব্যবসায়ীর মৃত্যু হামের টিকার ব্যবস্থা না করার ব্যর্থতা গত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া

রামুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ বালু বহনকারী ২টি ডাম্প ট্রাক জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ১২:১০ পিএম

রামুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বালু বহনকারী ২টি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

গতকাল রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাতব্বর পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র ওই এলাকায় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, বন বিভাগ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ বালু আজ দুপুর ১২টায় স্পট নিলামের মাধ্যমে সরকারিভাবে বিক্রি করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com