1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ৬:৪৯ এএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ এক নারী মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়, সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ মডেল থানার এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম, এএসআই রিপন চৌধুরী ও সঙ্গীয় ফোর্স লেদা এলাকার হ্নীলা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/১৬, পশ্চিম লেদা মৌলভী পাড়ায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে তারা নুরুল বশরের বসতবাড়িতে মাদকদ্রব্য লেনদেন হচ্ছে এমন খবর পেয়ে সেখানে প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল বশর পালিয়ে যায়। তবে টিমের নারী কনস্টেবল এলভি দেওয়ানজীর সহায়তায় তার স্ত্রী রশিদা খাতুন (৪৪)-কে শালীনতা বজায় রেখে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে রশিদা খাতুন জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তাদের ঘরে ইয়াবা মজুদ রয়েছে। তার দেখানো মতে ঘরের শয়নকক্ষের টেবিলের নিচ থেকে একটি কালো পলিথিন বের করে আনা হয়। পলিথিন খুলে দেখা যায় ১ কার্টনে রাখা ১০ হাজার পিস ইয়াবা। যা গণনা করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। টেকনাফ থানার মামলা নং-৪৩, তারিখ-১৮ আগস্ট ২০২৫; জি আর নং-৫৪৭, তারিখ-১৮ আগস্ট ২০২৫; ধারা-৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com