1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৩০ বছর পর ধরা পড়লো ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৯:০৬ পিএম

নোয়াখালী জেলার হাতিয়া থানার ডাকাতি মামলার ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন ওরফে জসিমকে (৫৩) রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

র‍্যাব জানায়, গ্রেফতার আসামি দীর্ঘ ৩০ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার আসামি জসিম উদ্দিন ওরফে জসিম ডাকাতি মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামির অনুপস্থিতিতে মামলার বিচারকাজ শেষে আদালত আসামি জসিম উদ্দিন ওরফে জসিমকে ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

 

তিনি বলেন, এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল আজ তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com