1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান

অপহরণ নাটক সাজিয়ে টাকা আদায়ের চেষ্টা, কক্সবাজারে যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ৭:২০ এএম

কক্সবাজারে মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে মো. রাকিব (২০) নামে এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার একলাছপুর গ্রামের মো. আবদুল কুদ্দুসের ছেলে।

 

রবিবার (১০ আগস্ট) গভীর রাতে কক্সবাজার শহর থেকে তাকে আটক করা হয়।

 

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে রাকিবের এক বন্ধু অভিযোগ করে জানায়, রাকিব অপহৃত হয়েছে এবং অপহরণকারীরা মুক্তিপণ দাবি করছে। একই খবর রাকিবের পরিবারেও পৌঁছায়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় ট্যুরিস্ট পুলিশের একটি বিশেষ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে রাকিবকে উদ্ধার করে।

পরে জানা যায়, তিনি নিজেই লুকিয়ে থেকে অপহরণের গল্প সাজিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করেছিলেন।

 

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “এটি একটি পরিকল্পিত মিথ্যা অপহরণের ঘটনা। মূল উদ্দেশ্য ছিল পরিবারকে বিভ্রান্ত করে টাকা আদায় করা। ট্যুরিস্ট পুলিশ দ্রুত তথ্য যাচাই করে অভিযুক্তকে আটক করেছে।” তিনি আরও জানান, পর্যটকদের নিরাপত্তায় সবসময় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ এবং অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com