1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

অভিনেতা আপত্তিকর স্পর্শ করায় ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১:৫৩ পিএম

অভিনেতার বিরুদ্ধে শরীরের আপত্তিকর স্পর্শ করার অভিযোগ তুলেছেন অঞ্জলি রাঘব নামের অভিনেত্রী। সেই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হওয়ার পর অঞ্জলি জানিয়েছেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব ও ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিং উপস্থিত ছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। শুরুতে বিষয়টি নিয়ে কথা না উঠলেও পরে তা ভিন্ন রূপ নেয়।

আজ সামাজিকমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন অঞ্জলি। ভিডিও বার্তায় তিনি জানান, অনেকেই জানতে চাইছেন কেন তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাননি বা চড় মারেননি। আবার কেউ কেউ তাকে হাসতে দেখিয়ে সমালোচনা করছেন।

প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, আমি কি আনন্দ পাব যদি কেউ প্রকাশ্যে আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই এমনটা নয়।

অঞ্জলি জানান, মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পবন সিং তার কোমরের দিকে ইশারা করেন। প্রথমে তিনি ভেবেছিলেন শাড়িতে কিছু একটা আটকে আছে। নতুন শাড়ি পরা ছিল বলে ভেবেছিলেন হয়তো ট্যাগ বা ব্লাউজের ট্যাগ দেখা যাচ্ছে। তাই হেসে বিষয়টি এড়িয়ে যান। পরে টিমের সদস্যরা জানান, কিছুই ছিল না।

অভিনেত্রীর কথায়, কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল। যদি এ ঘটনা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতেই হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।

তিনি আরও জানান, তাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন কিছু না বলার জন্য। কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম বিষয়টিকে উল্টে দিতে পারে।

তবুও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অঞ্জলি বলেন, আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমি আমার পরিবার ও হরিয়ানার কাজ নিয়েই খুশি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com