1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

আগামী নির্বাচনে পোস্টার লাগালেই শাস্তি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ৩:৫০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহারসহ বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলেই শাস্তির মুখোমুখি হতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এই আচরণবিধি চূড়ান্ত করে নির্বাচন কমিশন। সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে, সর্বোচ্চ ১৬ ফুট আয়তনের বিলবোর্ড ব্যবহার করে প্রচার চালানোর অনুমতি থাকবে। প্রতি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ রাখা হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনো ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী প্রচারসামগ্রীতে পলিথিন ও রেকসিনের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একইসঙ্গে নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় ঘৃণ্য বক্তব্য, ভ্রান্ত তথ্য, কারও মুখ বিকৃত করা, মিথ্যা তথ্য প্রচারে কঠোরভাবে নিষিদ্ধ করেছে ইসি।

আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় শাস্তি বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। সংশোধিত বিধিমালায় প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে এবং জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আগের ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই আচরণ বিধিমালার খসড়া এবং আরপিও সংশোধন চূড়ান্ত করেছে ইসি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com