1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় চুরি চক্রের মূল হোতা গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ১:৫৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে আন্তঃজেলা চুরি চক্রের মূল হোতা ছৈয়দ নূর (৪০) কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাই মালামাল ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

সোমবার(১৫ সেপ্টেম্বর) ভোরে হাজম রোড এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দ নূরকে গ্রেফতার করা হয়। সে টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দনী পাড়ার মৃত ছৈয়দ আহাম্মদের ছেলে।

 

পরে ছৈয়দ নুরের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ কুতুপালং বাজার, পালংখালী বাজার ও কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, পালংখালী ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের বাসিন্দা রিফাত হোসেন (২২), কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা সৈয়দ করিম (১৯), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টোনাপাড়া গ্রামের বাসিন্দা নূর হাবিব শেখ (৩২)।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সিন্ডিকেটে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com