1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, পিটুনির পর কারাগারে ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ টেকনাফে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী পলাতক কুতুপালং লম্বাশিয়ায় সশস্ত্র রোহিঙ্গা হামলায়, আহত ৩ বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা

উখিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ৮:৫৪ এএম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।

 

বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটকাতে গেলে তারা পালিয়ে যায়। পালানোর সময় একটি কালো ব্যাগ ও একটি শার্টে মোড়ানো পোটলা ফেলে যায়। পরবর্তীতে সেগুলো তল্লাশি করে ৯টি কাটে মোড়ানো ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ৯ সেপ্টেম্বর সকালে একই সীমান্ত এলাকায় আবারও বিশেষ অভিযান চালায় বিজিবি। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তি নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা অগ্রসর হয়। তখন তারা সাঁতরে মিয়ানমারে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া একটি নৌকা জব্দ করা হয়। নৌকায় থাকা সাদা পলিব্যাগ তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো ১০ কাটে মোট ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ফেরারী মাদক কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com