1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ইয়াবাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ৫:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়া থানাধীন ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৪৪৩ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই ২০২৫ খ্রিঃ, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল হক ভূইয়া। অভিযানে আরও অংশ নেন পুলিশ পরিদর্শক (নি:) কাজী মহসীন, এসআই (নি:) সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য অফিসার-ফোর্স।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর সার্বিক নির্দেশনা ও ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার উক্য সিং, পিপিএম-এর তত্ত্বাবধানে এফডিএমএন ক্যাম্প-১০ এর এফ/৩৪ ব্লকে অভিযান চালিয়ে এফসিএন-১৯০০৭২ নম্বরের বসতঘর হতে মোহাম্মদ আনোয়ার (৫৪), পিতা-মৃত ফরিদ আহম্মদ, মাতা-মৃত আকলিমা খাতুন নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

তার হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা (নম্বর-৩০, তারিখ-১৪/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com