1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

এফডিএমএন ক্যাম্প এলাকায় অননুমোদিত চলাচল: ৩টি সিএনজি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০১/২০২৬ ৩:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় এফডিএমএন (ফোর্সডলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস) ক্যাম্প এলাকায় অননুমোদিতভাবে চলাচলের দায়ে ৩টি সিএনজি আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত ৮ এপিবিএনের আওতাধীন ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের অভিযানে এসব সিএনজি আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোহাম্মদ জাকির হোসেন। অভিযানটি পরিচালিত হয় ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটোয়ারী বিপিএম, পিপিএম-এর নির্দেশনায়।

 

পুলিশ সূত্র জানায়, এফডিএমএন ক্যাম্প-১৯ এলাকায় আরআরআরসি কর্তৃক অনুমোদন ছাড়াই চলাচল করার সময় সিএনজি তিনটি আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত সিএনজি শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় কোনো ভিকটিম, উদ্ধারকৃত মালামাল বা আসামি নেই বলে জানানো হয়েছে। এ বিষয়ে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৩২) করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com