1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

ওসি আরিফের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে – সোহেল ইসলাম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ৭:১২ এএম

উখিয়ায় ওসি আরিফের বিরুদ্ধে চলমান আন্দোলন থামছে না। শিক্ষক আন্দোলন আগামী ২৭ তারিখ পর্যন্ত স্থগিত করা হলেও, উখিয়ার ছাত্র সমাজ স্পষ্ট জানিয়ে দিয়েছে—ওসি আরিফের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ছাত্র প্রতিনিধি সোহেল ইসলাম তার ব্যক্তিগত আইডির ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।

ছাত্রনেতা সোহেল বলেন, “যে ওসি আমাদের মা-বোনদের বুকে লাথি মারতে পারে, ভাইদের টর্চার সেলে নিয়ে অমানবিক নির্যাতন চালাতে পারে—তার সঙ্গে কোনো ধরনের আপস হতে পারে না। ভেতরে কী হয়েছে বা বাইরে কী ঘটছে, আমি সোহেলের চেয়ে বেশি আর কেউ জানে না।”

তিনি অভিযোগ করে আরও বলেন, টর্চার সেলে আটক ছাত্র-ছাত্রীদের সারাদিন শৌচাগারে যেতে দেওয়া হয়নি, এক গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয়নি। নারী কনস্টেবলরা নাকি অশালীন ভাষায় গালিগালাজ করেছে। এতে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ চরমে উঠেছে।

সোহেল স্পষ্ট ভাষায় জানান, “গণঅভ্যুত্থানের যোদ্ধাদের উপর এই ওসি আরিফের যে ক্ষোভ ও প্রতিশোধপরায়ণতা, তা স্পষ্ট। উখিয়ার ছাত্র সমাজ ইতোমধ্যে তাকে লাল কার্ড দেখিয়েছে। আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত আছি।”

উখিয়ার বিপ্লবী ছাত্র জনতা বলছে, আন্দোলন আপাতত স্থগিত থাকলেও ওসি আরিফের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে সর্বশক্তি দিয়ে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com