1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারে যৌথ অভিযানে রোহিঙ্গা আটক, ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ৮:২২ এএম

কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত রোহিঙ্গার নাম মো. আব্দুল্লাহ (২০), লেদা এলএমএস-২৪ ব্লক-সি ক্যাম্পের বাসিন্দা। সেনা গোয়েন্দা সূত্রে জানা যায়, সে পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা বহন করছিল। আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করে।

পরে তাকে কক্সবাজারের ৯ ইবি আর্মি ক্যাম্পে নিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পেট থেকে ২ হাজার ৩৫০ পিস (৪৭ প্যাকেট) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মাদক চক্রটি দীর্ঘদিন ধরে একই পদ্ধতিতে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল। সেনাবাহিনী দীর্ঘদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর এ অভিযানে তাদের একজনকে ধরতে সক্ষম হয়।

সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ইয়াবা কারবারের সঙ্গে জড়িত গডফাদারদেরও আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com