1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

কক্সবাজারে সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ৬:৩২ পিএম

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো টেকনাফের পুরাতন পল্লান পাড়ার মৃত সিরাজুল হকের ছেলে মো. আব্দুল করিম (২৭) ও একই এলাকার হাসেম আহমদের ছেলে মো. হারেস (১৬)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় অভিনব কায়দায় প্রাইভেটকারে মাদক পাচারের চেষ্টা করছিল তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গাড়িটি তল্লাশি করে ড্যাশবোর্ডের ভেতর থেকে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সূত্র জানায়, এই মাদকচক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল।

এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন,  আটককৃতদের মাদকসহ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। “দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু ছোটখাটো পাচারকারী নয়, মাদক গডফাদারদের ধরতেও নিয়মিত অভিযান চালানো হবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com