1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

কক্সবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ১১:৩৯ এএম
Oplus_0

বিএনপি নেতাকর্মীদের ওপর দেশব্যাপী ষড়যন্ত্রমূলক হামলা ও ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদারকে হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৭ জুলাই)বিকাল ৩টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জনাব এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। সমাবেশে প্রায় ৮০০ থেকে ৯০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বক্তারা অভিযোগ করেন, সরকারের নির্লিপ্ততায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রহিম উদ্দিন সিকদারকে নির্মমভাবে হত্যা করেছে। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এছাড়া বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারেরও তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একটি অগণতান্ত্রিক চক্র বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। যুবদল রাজপথে থেকেই এই সকল ষড়যন্ত্রের জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

সমাবেশ শেষে বিকাল ৪টা ১২ মিনিটে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বিকাল ৪টা ৩৭ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com