1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ক্যাসিনো থেকে বাঁচতে পারলাম না— চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ৮:৩১ এএম

সাভারের আশুলিয়ায় রাব্বি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। আর তাতে লেখা ছিল- ‘অনেক চেষ্টা করেছি ক্যাসিনো থেকে বাঁচতে পারলাম না’ ‘ক্যাসিনো জীবন শেষ, ক্যাসিনো ধ্বংস, ক্যাসিনো মৃত্যু তাই যুব সমাজ সাবধান’ সহ নানা কথা। রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে নরসিংহপুর মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোড এলাকার মিলন মৃধার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি (২৮) নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মো. ছবির আলীর ছেলে। সে তার স্ত্রীর সাথে ওই বাড়িতে বাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরিতে জুয়ার সাথে জড়িত থাকার বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। এছাড়াও স্থানীয়রা সহ পরিবারের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়, সে জুয়া ও মাদকের সাথে জড়িত ছিল। এ কারণে সে কিছু ঋণ হয়। তাই হয়ত হতাশাগ্রস্ত থেকে সে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com