1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন

ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ

✍️ বার্তা বাজার •

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ১:১২ এএম

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে। আর কেউ সীমান্তে জনগণকে হত্যার সাহস পাবে না। একটি গুলি চালালে পাল্টা দুটি গুলি চালানো হবে। এক মাসের মধ্যে হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে। সোমবার দুপুরে পার্বতীপুর শহীদ মিনারে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান এখন কৃষকদের কার্ড দিতে চান, অথচ বিএনপি ক্ষমতায় থাকতে ন্যায্যমূল্যে সার ও বিদ্যুৎ চাওয়ার কারণে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৭ মাসে তাদের কর্মকাণ্ড দেখে জনগণ সিদ্ধান্ত নিয়েছে– কাকে ভোট দিতে হবে। দিনাজপুর-৫ আসনে তিনি ১১ দলীয় জোট প্রার্থী ডা. আ. আহাদকে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন– জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা মনিরা শারমীন, তারিকুল ইসলাম, ডেভিড রাজু, আবু সাঈদ মিয়া, ফয়সাল আলম, জেলা আহ্বায়ক আ. রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আ. মান্নান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন, উপজেলা আমির ইউসুফ আলী, সেক্রেটারি শাহ আবু সায়েম, এনসিপি প্রার্থী ডা. আ. আহাদ প্রমুখ।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে ফ্যামিলি ও কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদা কার্ড চালু করেন। যে কার্ড দেখালে জনগণকে যেন আর চাঁদা দিতে না লাগে। তিনি বলেন, একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। যারা কেন্দ্র দখল করতে চান, তারা যেন সকালে কেন্দ্রে যাওয়ার আগে স্ত্রী-সন্তান ও বাবা-মার কাছ থেকে দোয়া পড়ে বের হন। তাদের প্রতিরোধ করতে ছাত্রশক্তি ও শিবিরকর্মীরাই যথেষ্ট। তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশে ক্যাসিনো ও মাদক বন্ধ করা হবে। এ নির্বাচন হবে চাঁদাবাজ ও ঋণখেলাপিদের বিরুদ্ধে নির্বাচন।

পঞ্চগড়ে শাপলা কলি ও ‘হ্যাঁ’ ভোট চাইলেন সজীব ভূঁইয়া
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের পক্ষে শাপলা কলি ও ‘হ্যাঁ’ ভোট চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে গাড়িতে নির্বাচনী প্রচারণার শুরুতে তিনি স্থানীয়দের প্রতি শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সুশাসন, প্রয়োজনীয় সংস্কার ও দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি। সেই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানাতেই এ কর্মসূচি।’ পরে তিনি পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় বাজার এলাকায় পথসভায় যোগ দিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন। নির্বাচনী যাত্রায় শাপলা কলির পক্ষে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com