1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

গণতন্ত্র পুনরুদ্ধারের মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: শাহ্জাহান চৌধুরী

✍️ সাঈদ মোহাম্মদ আনোয়ার •

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ৬:২২ পিএম

উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) বিকেলে জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ শাখার প্রশাসনিক ৮ নম্বর ওয়ার্ডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা শাহ্ জাহান চৌধুরী।

তিনি কর্মী সভায় বক্তৃতাকালে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হলে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

মনোয়ারা বেগম মনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও মাস্টার আবদুল করিম।

 

প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ।

কর্মী সভায় জালিয়াপালং ইউনিয়ন দক্ষিণ শাখার মহিলা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com