1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

ঘুমধুম সীমান্ত থেকে এসএলআর অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ৪:৩৪ পিএম

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত খাল থেকে একটি এসএলআর (অস্ত্র) এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

১৭ আগস্ট (রবিবার) সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র-গুলি দেখতে পায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে ১টি এসএলআর ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি আরাকান আর্মি সদস্যরা ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রগুলো খালে ফেলে যায়। কারণ, গত ১০ আগস্ট রাতে রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষের পর আরাকান আর্মির প্রায় তিন শতাধিক সদস্য সীমান্তবর্তী ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়।

 

এ ঘটনায় জানা যায়, পালিয়ে যাওয়া সদস্যদের মধ্যে একজন বাংলাদেশি, যিনি পার্বত্য নাইক্ষ্যংছড়ির গর্জবুনিয়ার বাসিন্দা। তিনি থাইংখালীর রহমতের বিল এলাকা হয়ে পালানোর সময় অস্ত্র ও গুলাবারুদসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে ৬৪ বিজিবি উখিয়া থানায় হস্তান্তর করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com