1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চীন সফরে জামায়াতের প্রতিনিধিদল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ৩:৩৭ এএম

৫ দিনের চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছে জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল। ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকা ত্যাগের আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

দেশটিতে ৮ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার থেকে মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত সফর করবেন বলে জানান জামায়াত আমির।

তিনি বলেন, চীনের আশ্চর্যজনক অভ্যুত্থান বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আশা করি চীনের কাছ থেকে এ সফরের মধ্য দিয়ে ভালো কিছু শিখব, জানব এবং তারাও আমাদের জানার সুযোগ পাবে।

জামায়াত আমির বলেন, এ সফর বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় নিতে আলোচনা হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার আনতে আলোচনা হবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, জামায়াতে ইসলামীর এ সফর ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্কে আরও দৃঢ় করবে। পাশাপাশি দুই দেশের উন্নয়ন ব্যবস্থা আরও জোরালো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com