1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

জাপা ইতোমধ্যে মৃত, ১২ তারিখ তাদের জানাজা

✍️ বার্তা বাজার •

প্রকাশিত: ০১/০২/২০২৬ ৪:১৬ পিএম

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে তারা মৃত, ১২ তারিখ তাদের জানাজা হবে। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভারতীয় দালাল জাতীয় পার্টির কফিনে শেষ পেরেক মেরে জানাজা পড়িয়ে ফেলবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনের সমর্থনে এনসিপির নির্বাচনি পদযাত্রায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাদাবাজ, টেন্ডারবাজদের থেকে টাকা নিয়ে নির্বাচন করতে আসিনি। আমরা ঋণখেলাপিদের জন্য জাহান্নাম হয়ে এসেছি।

স্থানীয় কাউনিয়া মডেল স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় এনসিপি নেতা বলেন, আমরা এমন মানুষদের ওপর ভরসা করতে চাই না, যাদের দীর্ঘ পরিকল্পনা নেই।

হাসনাত বলেন, মাদক দিয়ে যাদের জীবন চলে তাদের দিয়ে সমাজ ভালো কিছু পেতে পারে না। ভোটের আগের দিন যারা শাড়ি লুঙ্গি, টাকা নিয়ে আসবে তাদের ১২ তারিখ জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, আপনি আমাদের জন্য ১০ দিন খাটবেন, আমরা ৫ বছর আপনার খাদেম হয়ে থাকবো। দুর্নীতি ও সংস্কার প্রসঙ্গে হাসনাত বলেন, গণভোটে হ্যাঁ ভোট দেবেন। বিএনপি হ্যাঁ ভোটে অবস্থান নিয়েছে, গোপনে না ভোটের ক্যাম্পেইন করছে।

ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানেরর সঞ্চালনায় নির্বাচনি পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com