1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

টইটং ইউনিয়নে কৃত্রিম প্রজনন পয়েন্ট উদ্বোধন

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ১০/১১/২০২৫ ৪:২৫ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে টইটং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কৃত্রিম প্রজনন পয়েন্টের উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে টইটং ইউপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পয়েন্টটির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেড. এম. মোসলেম উদ্দিন।
টইটং ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল আকবর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড এমইউপি মুহাম্মদ আব্দুল হক, রোজিনা আক্তার ও কৃত্রিম প্রজনন পয়েন্টের এ.আই. টেকনেশিয়ান মো. তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আবদুল মামুন ফারুকী।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম, মনজুর আলম, কাছার মুহাম্মদ ইলিয়াছ (রোকন), মহিলা ইউপি সদস্য দিলোয়ারা বেগম, আয়েশা বেগম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. ইমন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল মালেক, ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. আসাদুজ্জামান বলেন,

“আমিষ ও পুষ্টির ব্যাপক চাহিদা মেটাতে এবং পশুচিকিৎসা সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই কৃত্রিম প্রজনন কার্যালয় উদ্বোধন করা হলো।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com