1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ১:০৪ পিএম
Oplus_0

 উখিয়া উপজেলার হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার ১১ জুলাই তারিখ বিকেল ৩টা ১৫ মিনিটে ৬৪ বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ১০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

বন্যার কারণে ভোগান্তিতে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে বিজিবি।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, উপ-অধিনায়ক মেজর মোঃ ইশতিয়াক আহমেদ এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।

 

৬৪ বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ মানবিক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com