1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

টেকনাফে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ১২:২৬ পিএম

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী চৌধুরী পাড়া হাজী ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

 

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান, পিএসসি। ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ, এএমসি।

 

এতে পুরুষ ২৩ জন, মহিলা ১৩০ জন এবং শিশু ৬৫ জনসহ মোট ২১৮ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।

 

স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সীমান্ত এলাকায় জীবনমান উন্নয়নে এ ধরনের সেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com