1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ জন আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ৯:২৯ এএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) এ জুয়া খেলাকে কেন্দ্র করে দুই রোহিঙ্গার মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন রোহিঙ্গা আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (০২ জুলাই ২০২৫) আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ক্যাম্প-২৬ এর এইচ/৪ ব্লকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ক্যাম্পের এইচ/৪ ব্লকের বাসিন্দা কেফাতুল্লাহ (২১) ও রশিদ আহমেদ (৪৩) নামের দুই রোহিঙ্গার মধ্যে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্ক শুরু হয়। একপর্যায়ে রশিদ আহমেদ উত্তেজিত হয়ে কোদাল দিয়ে কেফাতুল্লাহর মাথায় আঘাত করে এবং পালিয়ে যায়।

পরে আশপাশের রোহিঙ্গারা আহত কেফাতুল্লাহকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন টিডিএইচ হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহত কেফাতুল্লাহ কোরিমুল্লার ছেলে, এফসিএন নম্বর ২৬২৬৮০, ব্লক এইচ/৪ এর বাসিন্দা। হামলাকারী রশিদ আহমেদ নূরে সালামের ছেলে, এফসিএন নম্বর ২৬৫৬৮৩, একই ব্লকের বাসিন্দা।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com