1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

টেকনাফে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ৩:১১ পিএম

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের পশ্চিমে জাহাজপুরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাহাজপুরা এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পশ্চিমে কতিপয় ব্যক্তি ইঞ্জিনচালিত নৌকায় করে ইয়াবার বড় একটি চালান অন্যত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যায় র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম মেনে ইয়াবা ও নৌকাটি জব্দ করা হয়।

এ ঘটনায় নৌকার অজ্ঞাত মাঝিসহ ৪-৫ জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ)/৩৮/৪১ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com