1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছার আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ১০:৫১ এএম

কক্সবাজারের রামুর গর্জনিয়া এলাকায় সীমান্ত চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কুখ্যাত ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে রামুর পশ্চিম বোমাংখিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গর্জনিয়া এলাকা থেকে তাকে আটক করে।

 

অভিযানের সময় তার কাছ থেকে ৪টি দেশীয় একনালা বন্দুক, ১টি দেশীয় দুইনালা বন্দুক, ৮ রাউন্ড গুলিভর্তি কার্তুজ, ৬টি খালি খোসা উদ্ধার করা হয়।

 

ফরিদুল আলম পুত্র আটক নুরুল আবছারের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে।

 

২১ জুলাই জামছড়ি বিওপির অভিযানে উদ্ধার হওয়া ৯,৬৬০ পিস বার্মিজ ইয়াবা সংক্রান্ত মামলায় তিনি ছিলেন পলাতক আসামি। বিজিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় ঘটে যাওয়া তালেব হত্যাকাণ্ডে ডাকাত শাহীন বাহিনীর হয়ে সরাসরি অংশ নেন নুরুল আবছার।

 

এছাড়াও, তিনি শুধু মাদক ও গরু চোরাচালানে নয়, মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করতেন। পাশাপাশি, শাহীন বাহিনীর বিভিন্ন সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নে ছিলেন সক্রিয়।

 

বর্তমানে তাকে অস্ত্র ও গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবির এ অভিযান সীমান্ত এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com