1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলো আদালত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১০/২০২৫ ৫:৫৪ এএম

ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিয়েছে ভারতের আদালত। সম্প্রতি, প্রেসক্রিপশনে চিকিৎসকদের হাতের লেখা আরও পাঠযোগ্য করতে পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট নির্দেশ দেয়।

 

এক নারীর ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতি মামলাকে ঘিরে আলোচনায় আসে ভারতে ডাক্তারদের হাতের লেখার বিষয়টি। এক চিকিৎসকের লেখা প্রেসক্রিপশন একেবারেই অস্পষ্ট হওয়ায় আদালতের নজরে আসে ইস্যুটি।

সেজন্য আগামী দুই বছরের মধ্যে সব সরকারি চিকিৎসককে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে প্রেসক্রিপশন লেখার নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে, মেডিকেল কলেজের পাঠ্যক্রমে হাতের লেখা ভালো করার পাঠ যুক্ত করার কথাও বলা হয়। চিকিৎসাক্ষেত্রে অস্পষ্ট প্রেসক্রিপশন মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে বলে জানানো হয়।

 

প্রসঙ্গত, মার্কিন এক প্রতিবেদন বলছে— চিকিৎসাগত ভুলে প্রতিবছর অন্তত ৪৪ হাজার মৃত্যু ঘটে, যার মধ্যে সাত হাজারই ডাক্তারদের অস্পষ্ট হাতের লেখার কারণে হয়ে থাকে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com