1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

ডেভিল হান্ট অভিযান: উখিয়ায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ৭:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে জালিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

আব্দুল কাদের দীর্ঘদিন ধরে কৃষক লীগের জালিয়া পালং ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মানব পাচার, ইয়াবা ব্যবসা, দোকান ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল কাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com